যা দেখি সব চমকপ্রদ, মুন্ডু আছে মাথায়
চৌরাস্তায় চিৎ হয়েছি ছেঁড়া জরির কাঁথায়
চক্ষুও নেই কর্ণও নেই হাত নেই নেই পা-ও
একটাদুটো পয়সা পেলে কুড়িয়ে কুড়িয়ে খাও
পিঠের নীচে ইটের খোঁচা বুকের উপর ফলা
আকাশ তবু পালিশ তবু নদী রজস্বলা
হুকুম দিলে খুলতে পারি বুকের কটা পাঁজর
বলতে পারি, বাজো বাঁশি, আপন মনে বাজো–
আর তাছাড়া সবটা কথা কেমন করে বলি
বাইরে লেনিন ভিতরে শিব বেলেঘাটার গলি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন