করেছ তো জানি অনেক কিছুই
পেয়েছও সেইমতো
ভাবোনি কখনো কোন্ দেশগাঁয়ে
কারা হলো বিক্ষত!
সব তৃষ্ণার জল শুষে নিয়ে
পেয়েছ আপন জল
সকলেরই কাছে সেকথা এখন
নিতান্ত প্রাঞ্জল।
উঁচু থেকে আরো উঁচুতে তুলেছ
শুধু ঝলমলে চুড়ো
খিলানে খিলানে শ্বাস রেখে যায়
কত ছেলে কত বুড়ো!
তুমি কি কেবলই নষ্ট ফসল?
কেবলই কি আততায়ী?
এবারে তোমার নিজেরই কীর্তি
ভাঙার সাহস চাই।
জনাদর যদি ভুলে যেতে পারো
ছেড়ে দিতে কিসে ভয়?
তোমার জপের কেন্দ্র তো শুধু
ক্ষমতাশীর্ষ নয়!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন