তুমি আজ এমন করে কথা বলে মনে হয় শব্দ যেন শব্দের
সন্ন্যাসিনী
নীল বনপটভূমি ফলভরে নিয়ে যায় সৌরস্বভাবের দিকে
দায়হীন
পাশে আছো না কি নেই বোঝা যায় না পদধ্বনি থাকা-না-থাকার খুব
মাঝখানে
কমণ্ডলু হাতে নিয়ে অনায়াসে সরে যাওয়া হাওয়ায় যেমন জল
ধ্বনিময়
টলটল চলে যায় তোমার আপন স্বর, বিরল, বিরল হ্রদে
ভাসমান
বিরলতা আনন্দের বিরলতা পূর্ণতার, তবু যদি একবার
কথা বলো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন