বন্ধুতা ঈশ্বরপ্রায়, তারই কাছে লিপ্ত হতে পারি।
প্রবাসে যাবার জন্য কতটা প্রস্তুত আজ বলো-
জানলা দিয়ে দেখি শুধু , খোলা দরজা নেই কোনোখানে
এখানে নিজেরই মতো বাঁধা পড়ে আছি বিধিমতে।
যে কাঠবেড়ালি রোজ আসা-যাওয়া করত ও-বাগানে
কতদিন তার মৃদু পদপাত শুনিনি যেন-বা
চোখের পাপড়িতে কোনো শিশির পড়েনি কতদিন
সকাল মুমূর্ষু হয়ে পড়ে থাকে দিগন্তের পায়ে।
কিন্তু আজ সন্ধ্যাবেলা মনে হলো যেন সব জানি।
সে-জানা তোমারও জন্য শেষ সত্য হোক বা না-হোক
নিকষ কালোর মধ্যে শ্বেতাভাকে ছুঁয়েছে দুচোখ
কতদিন পরে আজ দেখলাম তোমাকে দেবযানী !
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন