এখন আর আমাদের কোনো অশান্তি নেই
কেননা আমরা দল বদল করেছি
হয়ে গেছি ওরা।
সেদিন সারারাত জুড়ে চলছিল সেই বদলের উৎসব
পালটে যাচ্ছিল ধ্বজা
থমথমে উল্লাসে ভরে যাচ্ছিল প্রাঙ্গণ
আর গান আর হুল্লোড় আর জয়ধ্বনি আসছিল ভেসে
আর ভোজের সুবাস।
কোনো অশান্তি ছিল না আর, কেবল
আগুনের হলকার পাশে
তখনও তোমার মুখে গতজন্মের ছায়া দুলতে দেখে
তোমাকে নিঃশব্দ দেখে
আমরা এগিয়ে এসে বলেছি : ভয় কী,
এই তো ভালো হলো
আমরা এখন হয়ে গেছি ওরা
আর কোনো অশান্তি রইল না আমাদের
দেখো কেমন চমৎকার কেটে যাচ্ছে আমাদের কৃমিকীট জীবন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন