আমার দুঃখের দিন তথাগত
আমার সুখের দিন ভাসমান।
এমন বৃষ্টির দিন পথে-পথে
আমার মৃত্যুর দিন মনে পড়ে।
আবার সুখের মাঠ জলভরা
আবার দুঃখের ধান ভরে যায়।
এমন বৃষ্টির দিন মনে পড়ে
আমার জন্মের কোনো শেষ নেই।
কবিতা — বৃষ্টি
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
প্রকৃতির কবিতা
৪৫৯৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
'বৃষ্টি' কবিতায় কবি বৃষ্টিস্নাত দিনে নিজের সুখ-দুঃখ এবং জীবন-মৃত্যুর গভীর ভাবনা প্রকাশ করেছেন। বৃষ্টির আবহে কবির মনে মৃত্যু ও পুনর্জন্মের চিরন্তন অনুভূতি জেগে ওঠে। দুঃখ ও সুখের আবর্তন যেমন প্রকৃতির নিয়ম, তেমনি মানুষের জীবনের চড়াই-উৎরাইও স্বাভাবিক। বৃষ্টি যেন কবিকে জীবনের অসীমতা ও পুনর্জন্মের অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়।