কিছুটা গুলিয়ে গেছে। ঘোড়ার সামনেই গাড়ি জোতা।
অবশ্য নতুনও নয়, এ-রকমই সনাতন প্রথা–
বুঝতে একটু দেরি হয়, কোনটা পথ, কোথায় বা যাব
আসলে যাওয়াই কথা, হোক-না সে যাওয়া জাহান্নামে।
ধরো কেউ নিজে থেকে দিতে চায় সব, তা বলে কি
বসে থাকা সাজে? তার টুটি ছিঁড়ে নিয়ে এসো কাছে।
আমাকেই বলতে পারো ঈশ্বরের প্রথম শরিক
করতে পারি সব যদি সঙ্গে থাকে সপ্রেম বুলেট।
ক্ষমতার উৎস থেকে ক্ষমতার মোহনা- যা বলো–
সে কেবল ক্ষমতাকে দাপিয়ে বেড়ানো ক্ষমতায়।
এত ছোটোখাটো কাণ্ডে কেঁদেকেটে মাথা হবে হেঁট?
চরিত্রই নেই যার তার আবার ধর্ষণ কোথায়?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন