কথা বলছিল শাদা তিন বুড়ি
সাবেককালের প্রথায়;
সবদিক এত চুপচাপ কেন?
সেই ছেলেগুলি কোথায়?
মরা হয়ে আসে বিকেলের আলো
শহিদবেদির ঋণ–
নিচু নিশ্বাসে ভালোয় ভালোয়
গেল আরো এক দিন।
বেদি আর বুড়ি, মাঝখানে কিছু
হাড় হয়ে আছে ঘাস–
একা পেলে তারা পায়ে বিঁধে বলে :
কিছু কি শুনতে পাস?
মুণ্ডমালায় ওই হেঁটে যায়
দশ বছরের দেনা।
বুড়ি শুধু ডাকে : ও বাপু ছেলেরা
কেউ কিছু বলবে না?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন