তুমি বলেছিলে জয় হবে জয় হবে
এ-রকমই দিন থাকবে না চিরদিন
তা শুনে কত-না ধামাকায় মেতে গিয়ে
কী আশ্চর্য নেচেছি অন্তহীন।
উৎসবে ভরা উৎকট দেখে দেখে
স্বাভাবিককেই ভেবেছি বিসদৃশ।
অকুণ্ঠ মনে- তুমি হাতে তুলে দিলে-
পান করে গেছি যে-কোনো তীব্র বিষও।
তুমি বলেছিলে দল হবে দল হবে
দলের বাইরে থাকবে না কিছু আর
অনুগত হলে সহজে পেরিয়ে যাবে
দুর্গম গিরি দুস্তর পারাবার।
ঝুরে ঝুরে পড়ে ভূমণ্ডলের মাটি
আমরা যে-কোনো গর্তের মুখে বাঁচি
বন্ধুবিষাদ ভরে আছে বুকে বুকে
আসিনি তবুও কেউ কারো কাছাকাছি।
তুমি বলেছিলে যার হবে তার হবে
তোমারই মোহরে চলমান সংসার-
এই অবেলায় কখনো ভাবিনি আগে
জয়ের ভিতরে এত দুর্বার হার!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন