অনেকদিন তেমন কোনো কথাও বলছি না
কেন তা তুমি ভালোই জানো। অতিথি সৎকারে
কথারা বড়ো ব্যস্ত ছিল। তাছাড়া তোমারও তো
ছিল নিপাট নির্দয়তা- মুখফেরানো ব্রত।
অনেকদিন তুমি তোমার গোপন সংসারে
ডাক দাওনি সাহস করে, ছিলাম দিশেহারা।
চকঝমকে ঝলসানো মন ভুলেও গিয়েছিল
বেঁচে যখন ছিলাম আমার সঙ্গী ছিল কারা।
তাকাও না আর চোখের দিকে, আমিও চাই না।
না-তাকাবার অজুহাত তো আছেও হাজার হাজার।
একটা কথাই ঘুরতে থাকে অন্দরে-কন্দরে
তোমার আমার মধ্যে এখন সেতু কেবল বাজার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন