তুমিই আবর্ত, তুমি পিণ্ড, তুমি লূতাতন্তুজাল
নিশ্বাসপরিধি, তুমি মজ্জাভুক বোধেন্দুবিনাশ
তুমিই নৈবেদ্য, তুমি ফুলজল, বিগ্রহও তুমি
তোমারই বিশাল শবে আমাদের জন্মনীল ভূমি
তুমি যা রচনা করো তা-ই একমাত্র সত্য জানি
তাছাড়া, অন্ধের কাছে কীবা রাত্রি কীবা দিন, তাই
তোমার ধ্বনির ঝড়ে ভুলে যাই নিজেদের নাম
বানানো কাঠের হাত সবধারে অগাধ অটুট
তোমার ইশারামাত্র সুতোটানা সালাম সালাম
তোমার ইশারামাত্রে দশচক্রে ভগবান ভূত
তুমিই আবর্ত, তুমি পিণ্ড, তুমি চমৎকার চিতা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন