সমস্ত পুরুষ ঘেঁটে যদি একজন পুরুষ পেতাম
যত বিষই থাক তার
দুধকলা দিয়ে পুষতাম!
রাত্রিবেলা চুপি চুপি ঘরে ঢুকে
অন্ধকারে ঝাঁপি খুলে ডাকতাম--- আয়
সে আসত, ফোঁস ফোঁস--- রাত্রি ঘুমোত চারদিকে ;
ভোরবেলা লোকজন ঘর ভেঙে দেখত
আমি নীল, ঝাপি খোলা ;
প্রেমিক গিয়েছে চলে, যেটুকু দেবার তা-ই দিয়ে
‘বিয়ে কবে হয়েছিল ?’ সকলের চোখে প্রশ্ন--- ‘হুঁ’!
নীলা সয় না সকলের, নীলার কি সকলকে সয় ?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম