ছাইরঙা দুই মেঘে কানাকানি,
বৃষ্টির দিনে কী সৌহার্দ্য-
মুঠো ধরে তারা এগোচ্ছে, যেন
পিকাসোর পাশে ব্রিজেট বার্দ্যো।
এরকম দিনে দোকানপত্র
উড়ে যাওয়া ভারী সহজ দৃশ্য
তুলি আর রং ইচ্ছে করেই
হাওয়া ডেকে আনে। কী অবিমৃষ্য!
ছোট বন্দরে গুজব রটেছে,
প্রেমিকেরা নাকি সকলই জানত।
ঘন বর্ষায় ভিজে ভিজে যায়
বিপ্লবে আঁকা চিলি সীমান্ত।
সে খবর বুঝি এদিকে আসে না?
মন বরাবরই দুই গোলার্ধ…
যেভাবে দু’জন মেঘ হেঁটে যায়…
পিকাসোর পাশে ব্রিজেট বার্দ্যো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম