এ জমজমাট আসর
. গুলজার এই মজলিশ
. ছেড়ে উঠে যাব, ইস্—
নাইবা থাকল বয়সের গাছপাথর
একাশি পেরিয়ে বিরাশি
. আজও থেকে গেছে অজানা
. কখন জন্ম, কী রাশি
জ্যোতিষীরা ভূতভবিষ্যতের
. পায় নি আদৌ ঠিকানা
যা ছিল পাওনা করেছি উশুল
. চক্রবৃদ্ধিহারে
. জীবনের রসে হয়ে গিয়ে মশগুল
. মাথা বিকিয়েছে ধারে
ঘুম যদি পায়
. চোখ বুজে শুয়ে মাটিতে
. মনটাকে ভ’রে কানায় কানায়
. পারি যেন নবজাতকটি সেজে
. ক্ষিতি-অপ্ –তেজে
. নিজেকে মিশিয়ে দিতে |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম