সদর দরজাতে
রইল খিল-আঁটা
সামনে থেকে সরিয়ে নিয়ে চোখ
পেছনে দিই হাঁটা
সবুজ ঘাসে কনুইতে ভর দিয়ে
দেখছে আমায়
হলদে পাখির পালক
গাছের পাতা ঘোমটা তুলে তাকায়
সবারই সেই এক প্রশ্ন
কে যায়
যায় না তো কেউ
আসে
নতুন মুখ
ভিড় করে চারপাশে
গল্প করে বলতে হয়
বেঁচে থাকার কী সুখ
উঠে আসার সময় হঠাৎ
শিকড়ে পা বেধে
ছক উল্টে ছড়িয়ে পড়ে ঘুঁটি
সুখে দুচোখ জুড়ে আসছে
খুলে যাচ্ছে জীবনভর
. পাকানো দুটো মুটি |
সুভাষ মুখোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
জননী জন্মভূমি
৯১৫২ বার পঠিত
সালেমনের মা
৬৬০৬ বার পঠিত
পদাতিক
৫৪৮৯ বার পঠিত
বধূ
৪৩৮৩ বার পঠিত
অগ্নিকোণ
৪২৬২ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ