ফুলকপি শেষ হয়ে আসছে
উঠবে উঠবে করছে নতুন পটল
. দূর ! এখন কে যায় ?
তোমার কথা মনে হলেই
মাটির তলা দিয়ে তলা দিয়ে
. ঠেলে উঠব
. এ-মুড়ো থেকে ও-মুড়োয়
দু-দিকের দুই সুড়ঙ্গ
. শুধু জুড়তে যা সময় |
মাঝগঙ্গায় আর একটু শুধু ফাঁক
. বাড়ানো দু-হাত এক করতে পারলেই
. ওপারে আমার মেজো মেয়েকে দেখে
. টুক করে গিয়ে টুক করে
. চলে আসতে পারব
মেঝেয় সাদা কাগজ চিতিয়ে
. রঙের বাক্ স খুলে বসেছে
. আমার দুই নাতনি
. তারা কী আঁকে না দেখে
. আমি নড়ছি না |
কাল আমার ডানদিক দিয়ে
. একদল মড়া নিয়ে গিয়েছে
. আজ ডান চোখ নাচছে
কিছু একটা ভালো না হয়ে যায় না |
কুড়ি পেরিয়ে একুশে পা দেবে
আমাদের বড় আদরের এই শতাব্দী
. আমি উনুনে চড়িয়েছি
. তার জন্মদিনের পায়েস
ঘুমপাড়ানি মাসিপিসিরা
. বুকের বাঁ দরজায় যতই
. ঠকঠক করুক
এমন মজার খেলাঘর ছেড়ে
দূর ! এখন কে যায় ?
সুভাষ মুখোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
জননী জন্মভূমি
৯১৩৫ বার পঠিত
সালেমনের মা
৬৫৭৫ বার পঠিত
পদাতিক
৫৪৫০ বার পঠিত
বধূ
৪৩৬৮ বার পঠিত
অগ্নিকোণ
৪২৩৮ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ