এরপর আর টুং-টাং নয়,
দুম্ দুম্ করে শব্দ হবে |
সঙ্গে যার টর্চ নেই সে জানবে না
. দরজায় কড়া লাগানো আছে---
. যা, অন্ধকার |
ছেলেবেলায় দেশের গাঁয়ে---
. দিন থাকতে খেয়েদেয়ে
. রাতটাকে আমরা মুড়িয়ে রাখতাম
. চোখের পাতায় |
নাকের জলে চোখের জলে হয়ে
. মা রাঁধতেন কাঠের জ্বালে
. তার স্বাদ এখনও মুখে লেগে আছে |
ফুটপাথে বকুল গাছ
. গ্যাস আর কেরোসিনের হাহাকরে
. ভয়ে কাঠ হয়ে আছে |
এক অদৃশ্য জঙ্গল এগিয়ে আসছে
. শহরটাকে গিলতে
. আমরা যে যার গর্তে
. অন্ধকারের নজরবন্দী |
টিম টিম করে জ্বলছে কুপি
. কেউ পাঁচিল টপকালে যাতে দেখা যায় |
দরজা খুলে বেরিয়ে এসো রাস্তায়
শহরে আকাশ ফাটিয়ে বলো---
. অন্ধকার, যা
. অন্ধকার, যা
. অন্ধকার, যা |
সুভাষ মুখোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
জননী জন্মভূমি
৯১৫২ বার পঠিত
সালেমনের মা
৬৬০৬ বার পঠিত
পদাতিক
৫৪৮৯ বার পঠিত
বধূ
৪৩৮৩ বার পঠিত
অগ্নিকোণ
৪২৬২ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ