কথার সঙ্গে কথা কেবল
. জুড়লেই তো হয় না
হয় না যেন হাতের শেকল
. কিংবা গলার গয়না |
কথা তো নয় পাথর বা ইট
. খাড়া করো না দেয়াল ;
খোলা যাবে না এমন গিট
. না থাকে, রেখো খেয়াল |
কথা কি তবে ফাঁকা আওয়াজ,
. শুধুই ধোঁকার টাটি ?
নিকম্মা এ সরফরাজ,
. স্বপ্নের আড়কাঠি ?
এমন করে জুড়বে কথা সাঁটে
কথায় যেন কথার জোর থাকে,
প্রকৃতি দেখো, কত সহজে আঁটে
পরমানুর ভেতর ক্ষমতাকে |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম