প্রভু, যদি বল অমুক রাজার সাথে লড়াই
কোনো দ্বিরুক্তি করব না ; নেবো তীর ধনুক |
এমনি বেকার ; মৃত্যুকে ভয় করি থোড়াই ;
দেহ না চললে, চলবে তোমার কড়া চাবুক |
হা-ঘরে আমরা ; মুক্ত আকাশ ঘর, বাহির |
হে প্রভু, তুমিই শেখালে পৃথিবী মায়া কেবল—
তাইতো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর ;
ফলে নেই লোভ ; তোমার গোলায় তুলি ফসল |
হে সওদাগর, -- সেপাই, সান্ত্রি সব তোমার |
দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও—
তারপরে, প্রভু, বিধির করুণা আছে অপার ;
জনগণমতে বিধিনিষেধের বেড়ি পরাও |
অস্ত্র মেলেনি এতদিন ; তাই ভেঁজেছি তান |
অভ্যাস ছিল তীর-ধনুকের ছেলেবেলায় |
শত্রুপক্ষ যদি আচমকা ছোঁড়ে কামান ---
বলব, ‘বত্স ! সভ্যতা যেন থাকে বজায় !’
চোখ বুঁজে কোনো কোকিলের দিকে ফেরাব কান |
সুভাষ মুখোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
জননী জন্মভূমি
৯১৪৪ বার পঠিত
সালেমনের মা
৬৫৯৩ বার পঠিত
পদাতিক
৫৪৮১ বার পঠিত
বধূ
৪৩৭৬ বার পঠিত
অগ্নিকোণ
৪২৪৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ