পাবনা থেকে পালাতে পালাতে একদিন
আমার মা
আমার বাবা
একখণ্ড মেঘ হয়ে ঢুকে পড়ল
কৃষ্ণনগরে।
দীপাবলি এল।
এল সেই অপূর্ব ধান দুব্বো শাঁখ।
ভ্রাতৃদ্বিতীয়ার সকাল।
আমার ঝগড়ুটে পিসি বলল, 'শরণার্থীর আবার ভাইফোঁটা
আ মোলো যা
কাঙালির আবার সকাল!'
সেই সকালে
আমার ছোড়দি
আমার হাতে একটা জিনিস দিল।
মুঠো খুলে দেখি
একটা আধুলি।
আমি সেদিনই ছুটে গিয়ে ফুটপাথ থেকে
একটা হলুদ গীতবিতান কিনে এনেছিলাম।
আজকেও, আজ সকালেও,
একা,একেবারে একা একটা ফ্ল্যাটে আমি বসে আছি
ছেলেটাও চলে গেছে দূরে।
মুঠো খুলছি, বন্ধ করছি,খুলছি
ওই আধুলিটাই আমার ভাইফোঁটা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম