তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান,
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কন্ঠে গান
সকলি তোমার দান৷
মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ৷
তাই যেন মোরা তোমারে না ভলি
সরল সহজ সত্ পথে চলি
কত ভাল তমি, কত ভালোবাস
গেয়ে যাই এই গান৷
কবিতা — প্রার্থনা
মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩
ছড়া
৫৪৬১
এআই বিশ্লেষণ (মূলভাব)
প্রার্থনা কবিতাটি পরম করুণাময় স্রষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য নিদর্শন। কবি এখানে প্রকৃতির সৌন্দর্য, নদী, পাখির গান ও স্বজনদের ভালোবাসাকে মহান আল্লাহর দান হিসেবে উপস্থাপন করেছেন। কবিতার মাধ্যমে স্রষ্টাকে স্মরণ করার এবং সত ও সরল পথে চলার শিক্ষা দেওয়া হয়েছে, যা মানুষের মনে নৈতিকতার বিকাশ ঘটায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম