দুষ্টু ইঁদুর দুষ্টু ইঁদুর
চঞ্চলতা ভারি,
ক্ষুদ্র তাহার জীবন গতি
গর্তে বসতবাড়ি।
তীক্ষ্ণ বাহার দাঁতের মাড়ি
কেটে কুচি কুচি,
যেটা পাবে সেটা খাবে
বড্ড তাদের রুচি।
বীর সেনানির মত করে
ধ্বংস করে সাভার,
ওদের জ্বালায় লুকিয়ে রাখি
আছে যত খাবার।
ক্ষেত খামারে চাকরি করে
দুষ্টু ইঁদুর সচল,
বাড়ি ঘরের দোকানপাটে
বিড়াল ছাড়া অচল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব