খুকুমণির দাঁত পরেছে
আব্দুস সাত্তার সুমন
খুকুমণির দাঁত পরেছে
দাঁত পড়েছে খুকুমণির
জন্মদন্ত নড়ে,
আব্বু, আম্মু, ছোটমনি
সবাই মিলে ধরে।
দাঁতের উপর দাঁত উঠেছে
সামনে পিছের ঘরে,
সবার নাকি ঘাম ছুটেছে
টানাটানির করে।
দাঁতের গোড়ায় রক্ত ঝরে
ধৈর্য আমার অনেক,
ব্যথা নিয়ে কান্না করি
শান্ত হলাম ক্ষণেক।
আমি হলাম মিষ্টি খুকি
দাঁত পড়েছে আজি,
বড় হয়ে যাচ্ছি মাগো
বাড়ছে তোমার কাজি...
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম