জল-ছল্ছল্ ঝাপসা ভুবন
উজল হ’ল রে,
আলোর দেশে চলতে হবে,
তল্পি তোলো রে!
পিছন পানে তাকাস কেন?
চলতে কি মানা?
কালোর শেষের আলোর দেশের
ঐ তো সীমানা।
রূপের বাহার দেখবি যদি
আয় রে ছুটিয়া—
সবুজ-সোনার আঁচলখানি
পড়ছে লুটিয়া।
ওই যে মায়ের নীল আঁখি দ্যাখ্
মেদুর আকাশে,
স্নেহের উছাস জানতে কি পাস
মৃদুল বাতাসে?
উজল সোনার রথ দেখা যায়
উদয়-গগনে,
পাখীর গলার শঙ্খ বাজে
মধুর লগনে।
শিউলিতলায় অর্ঘ্য-থালা
ঐ কে সাজালো!
ধানের ক্ষেতে আজকে কারা
ঘুঙুর বাজালো!
কাশের বনে চামর কারা
ঢুলায় আদরে।
দিক্-বালাদের অন্তরে আজ
পুলক না ধরে।
কোন্ আমোদে বিশ্বভুবন
আজকে ভাসে রে!
সোনার স্বপন কে জাগালো
নীল আকাশে রে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মামুন মাজিদ (মুন)
শুভ জন্মদিন! 🎈
সুনির্মল বসু
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম