আমার কবিতা
ছড়িয়ে রয়েছে
আকাশের মাঝখানে,—
আমার কবিতা
রণি’ রণি’ ওঠে
আকুল পাখীর গানে।
শরতের নব কাশের রাশিতে,
আমার কবিতা থাকে প্রকাশিতে,
ঝুরু-ঝুরু-ঝরা
শেফালী-তলায়
অতুল ফুলের রাশে—
সোনালী আলোয়
ঝিলিমিলি-রাগে
আমার কবিতা হাসে।
এসেছে শরৎ,
যেন সে আমার
মূর্ত কবিতাখানি,
আকাশে বাতাসে
ছন্দ জাগায়,
করে তারা কানাকানি।
আনন্দময়ী আসিছে জননী,
তাঁর আগমনী কবিতা শোনো নি?
আমার কবিতা
প্রসাদীর ফুল,
ঝরে পড়ে পলে পলে,—
আমার কবিতা
ধন্য যে হয়
মায়ের চরণতলে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম