আমার মনের অবাধ বাসনা অথৈ আকাশে ছড়িয়ে যায়,
আমার মনের আশার আশোক ঝর্নার মত গড়িয়ে যায়।
আঁধারের যত গণ্ডি ছাড়িয়ে
অসীমের মাঝে যায় যে হারিয়ে,
বাঁধ-ভাঙা তার উদ্দাম গতি সব জঞ্জাল সরিয়ে যায়,
শীতের তুহিন বাতাসের মত জীর্ণ-পাতা সে ঝরিয়ে যায়।
অমানুষ হয়ে কে চায় থাকিতে,
কাটাতে কে চায় জীবন ফাঁকিতে—
তাইতো যেথায় ফাঁক দেখি চোখে মোর মন তাহা ভরিয়ে যায়,
আমার মনের অবাধ বাসনা অথৈ আকাশে ছড়িয়ে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম