আটটি আনা পয়সা ছিল
খোকন বাবুর ট্যাঁকে,
তাই নিয়ে সে ঘুমের মাঝে
স্বপ্ন কত দ্যাখে।
রথের মেলায় কিনবে গাড়ি,
খেলনা কত রং-বাহারী,
লাট্টু, লাটাই, মণ্ডা-মেঠাই
কিনবে মনের সাধে,
দুপুর বেলা ঘুমের ঘোরে
হাসছে সে আহ্লাদে।
এমন সময় বাহির পথে—
“চাই চানাচুর” শব্দ হ’তে
ঘুম ভেঙে যায় খোকন বাবুর,
মানলো না আর মানা,
আটটি আনা পয়সা দিয়ে
আনলো কিনে ‘চানা’॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম