বাবলা-বনে চাঁদ উঠেছে
চৈতী-সাঁঝে রে,
পাতায় পাতায় রিমি-ঝিমি
সেতার বাজে রে;
চাঁদ উঠেছে চাঁদ,—
দিকে দিকে ছড়িয়ে পড়ে আলোর আশীর্বাদ।
বাবলা-বনের একটি কোণে
আগুন লেগেছে,
চকোর ছিল অঘোর ঘুমে,
হঠাৎ জেগেছে;
চাঁপার ডালে—শোন্—
কাঁপা-গলায় কোকিল ডাকে, আকুল হ’ল মন।
আকাশ বেয়ে আস্লো নেমে।
জ্যোৎস্না এবারে,
রোশ্নায়ে রাত উজল হ’ল,
বোস্ না এ ধারে;
আমার দাওয়ায় আয়—
হাওয়ায় হাওয়ায় দেখবি কেমন প্রাণ জুড়িয়ে যায়।
ঝোপের তলে জোনাক-মেয়ের
প্রদীপ জ্বলেছে,
বাঁশের ঝাড়ে ঝিঁঝির ঝাঁঝর
বেজেই চলেছে।
বাতাস বয়ে যায়,—
ধানের ক্ষেতে গান জেগেছে, শুনবি যদি আয়।
আলপনা কে আঁকলো আজি
বাবলা-তলেতে,
শাপলা-বনে কাঁপছে আলো
দীঘির জলেতে;
চৈতী-সাঁঝে, ভাই,
আলোর ঝোরায় ভরলো ভুবন, দেখছি ব’সে তাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম