বসে আছি চুপটি করে কুটীরখানির দাওয়ায়;
শরীর যেন জুড়িয়ে গেল সন্ধ্যাবেলার হাওয়ায়।
হঠাৎ আঁধার দূর হয়ে যায় চাঁদা-মামার চাওয়ায়;
ঝিলমিলিয়ে উঠলো ধরা জ্যোৎস্না-আলো ছাওয়ায়।
গন্ধরাজের গন্ধ আসে স্নিগ্ধ হাওয়ার বাওয়ায়;
তৃপ্ত হ’ল রাতের ভোমর ফুলের মধু খাওয়ায়।
সঁঝের আসর উঠলো জমে আকুল পাখীর গাওয়ায়;
ডানায় তাদের শব্দ জাগে আকাশ-পথে ধাওয়ায়।
জোনাক-পোকার ভিজলো ডানা শিশির-জলে নাওয়ায়;
আলো-ছায়ার চলছে খেলা মেঘের আসা-যাওয়ায়।
আমার চোখে ঢুল লেগে যায় শাস্তিটুকু পাওয়ায়;
বসে আছি চুপটি করে কুটীরখানির দাওয়ায়॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম