ওরে ঝির্ঝিরে হাওয়া বয় ফুর্ ফুর্ ফুর্,
চলে ফুর্ ফুর্ ফুর্।
দোলে বন্-মাধবী,
দোলে শ্বেত-করবী,
আসে সৌরভ সুন্দর— ভুর্ ভুর্ ভুর্।
ওরে ঝির্ ঝিরে হাওয়া বয় ফুর্ ফুর্ ফুর্।
দোলে তুল্তুলে ফুল্কলি দুল্ দুল্ দুল্,
কাঁপে টল্টলে হিম-কণা টুল্ টুল্ টুল্।
জাগে নীলপাখীটি,
খোলে নীল আঁখিটি;
আজি বুকে তার বেজে ওঠে সুর্ সুর্, সুর্।
ওরে ঝির ঝিরে হাওয়া বয় ফুর্ ফুর্ ফুর্।
শোনো ভোমরায় গান গায় গুন্ গুন্ গুন্,
হ’ল মৌ ঢুঁড়ে বৌ তার খুন্ খুন্ খুন্।
চুষে’ মৌ-কলি কি
হ’ল বুঁদ্ অলি কি?
যত মৌমাছি মৌ-রসে চুর্-চুর্-চুর্।
ওরে ঝির্ঝিরে হাওয়া বয় ফুর্ ফুর্ ফুর্।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম