অদ্ভুত কারবার!
দাদা যায় গাধা চ’ড়ে
‘ডায়মন হারবার।’
তিন মণ দেহ তার
লাগে ভারি ভারভার।
গাধা ব্যাটা বাধা পেয়ে
ঠ্যাং ছোঁড়ে বারবার।
দাদা ভাই লোক নয়
কারো ধার ধারবার।
মাঝে মাঝে ভান করে
পিঠে ছড়ি ঝাড়বার।
গাধার ক্ষমতা নাই
দেহটুকু নাড়বার।
উল্টিয়ে ডিগবাজি
খেল দাদা চারবার।
গতিক হ’ল যে তার
নাড়ীটুকু ছাড়বার।
ফন্দি করেছে গাধা
দাদাটিকে মারবার।
তবু দাদা চলে আজ
‘ডায়মন হারবার।’
অদ্ভুত কারবার॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম