অতসী ফুটেছে বন-কোনায়,
খোঁজ রাখে তার কোন্ জনায়।
দোল দোল দোল দিনে রাতে
দুলে দুলে সারা নিরালাতে;
অভিমানে মরে কঁদিয়া রে,
মুদে আসে আঁখি আঁধিয়ারে।
মধু নেই তার নেই বাহার,
বাতাসে মিলায় শ্বাস তাহার।
মাঝ-রাতে যবে চাঁদ জাগে
সবুজ আলোর বাঁধ ভাঙ্গে—
অতসী বাতাসে দুলে দুলে
অবিরাম পড়ে ঢুলে ঢুলে।
পাতার আড়ালে মুখ ঢাকে—
হায়, কে তাহার খোঁজ রাখে?
কবি এসে বলে নতশিরে—
বন-গোপনের অতসীরে—
“অতসী, অতসী, মোছ্ আঁখি,
আমি কবি তোর খোঁজ রাখি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম