পাহাড়ীর বাচ্চা,
মর্দ সে আচ্ছা,
কাঠ বেচে হাট থেকে ফিরছে;
চলছে সে বন-গাঁয়
নির্জন সন্ধ্যায়,
দশদিক আঁধারেতে ঘিরছে।
একদম অজ ভূত,
কিন্তু সে মজবুত,
নির্ভীক ভয়-হারা চিত্ত;
এলে বাঘ হায়না
ভয় কিছু পায় না;
তাল ঠুকে রুখে যায় নিত্য।
মিশকালো ছোকরা,
চুল কালো কেঁকড়া,
বন্-গাঁয়ে বাস তার, বন্য;
পাহাড়ীর বাচ্চা—
সাঁচ্চা সে সাঁচ্চা—
জোরদার মর্দ সে ধন্য।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম