সবুজ ঘাসে সবুজ ফড়িং
লাফিয়ে চলে, লাফিয়ে চলে,—
সকালবেলা ঝোপের তলায়,
টুপ্ টুপ্ টুপ্, হিম ঝরে যায়;
শির্শিরিয়ে শীতের বাতাস
সবুজ লতা কঁপিয়ে চলে।
সবুজ ফড়িং লাফিয়ে চলে।
বুনো-ফুলের মঞ্জরীতে
অঞ্জলি দেয় উষার আলো,
ঘেসে ফুলের ধারে ধারে
প্রজাপতি ভিড় জমালো।
ঘন-ঝোপের গোপন মহল,
মৌমাছিরা দিচ্ছে টহল,
কোন্ ফুলে আজ ঝরছে মধু,
খোঁজ রাখে তা সদলবলে।
সবুজ ফড়িং লাফিয়ে চলে।
ঘাসের বনে আনন্দে আজ
সবুজ ফড়িং লাফিয়ে আসে,
আমার মনের চপল ফড়িং
ঘুরছে তাহার আশে-পাশে।
হঠাং একি ঘটলো ব্যাপার,
কেমন করে বলব তা আর,
ছোঁ মেরে এক শালিখ পাখী
ধরলো তারে সুকৌশলে,
উড়লো আবার আকাশতলে।
আমার মনের চপল ফড়িং
ভয় পেয়ে সে চম্কে ওঠে,
মুষ্ড়ে গেল মনখানি যে
কোন্ অজানা ভয়ের চোটে।
যুগে যুগে দুর্বলে, হায়,
এম্নি ভাবেই পরান হারায়,
ক্ষীণজীবী হয় ভস্মীভূত
শক্তিশালীর কোপানলে,
ভাবছি আমি নয়নজলে॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম