এস ভূত-বন্ধুরা, অনেক গল্প করি তোমাদের সাথে
আর কোনো দোস্ত পাচ্ছি কোথায় এই ঘোর রাতে?
না, আমি মরিনি, দিব্যি রয়েছি বেঁচে, হেসে খেলে
তবু খুব খুশি হ'ব তোমরা বন্ধু হয়ে কাছে এলে
মানুষ সখাসখী আছেন অনেক আমার, নেই ধাঁধা
তবে মিত্রতার কোনো নিয়ম তো নেই ধরাবাঁধা
জীবিত মানুষের সাথেও ভূতের দোস্তি হওয়া সম্ভব
যদি ভুলে যাই জীবন-মৃত্যুর ফারাক ও অবয়ব
বন্ধুত্ব গভীর-নিবিড় হ'বে আমাদের জেনে রেখো
তবে জনেজনে বলে বেরিও না, গোপনতা শেখো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম