কত কবি লিখছেন রিমঝিম বর্ষার অনুপম কাব্য
ভাবছি এই বরষায় আমিও কী জমা জলে নাবব
গোমড়া আকাশ, সজল মেঘ আর বৃষ্টির নিবেদন
সহ লেখা পৃথিবীকে প্রকৃতির মধুর এক আবেদন
সে তো বাদলা ঋতু, সর্বদা স্বাগত কবিদের বরষা
নদীনালা মিলে দেশটা ভাসায় তাও কৃষকের ভরসা
বাজারে অনেকই বিকোয় ইলিশ মাছ সে কত না!
দামটা বেশি, সবাই পায় না স্বাদ, এটাই তো ঘটনা
তার ওপরে খালি জল, পোষাক সহজে শুকোয় না
তবুও কী লোকে খিচুড়ির জন্য একটু মুখোয় না?
চিরাচরিত মতে ভারতে বর্ষার সূচনা জুনের পনেরো
কত অপেক্ষা থাকে, দেশবাসী এবং কবির মনেরও
আনুষ্ঠানিক বরষা বিদায় নেয় তিরিশে সেপ্টেম্বর
শেষ দিকে বলি, ঠিক সময়ে চলে এস পরের বছর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম