হত্যা করার পর চে গুয়েভারার হাত দুটো
কেটে নেওয়া হয়েছিল
তবু সেই দুটো কাটা হাতই ধরে আছে
বিপ্লবের অমর পতাকা।
আজ বিপ্লব নেই এই দুনিয়ায়,
আছে নিখাদ ভোগবাদ, ছড়ানো বাজার
সঙ্গে শেয়ার বাজারের ওঠা-নামা,
অস্থিরতা ও হিংসা আছে,
রয়েছে চতুর সংবাদমাধ্যম,
দেশে দেশে অস্ত্রের ব্যবহার ঢালাও কিন্তু
নিজেরই রক্তের স্বাদ নেওয়ার জন্য;
শুদ্ধ পরিবর্তন আনার জন্য
অস্ত্র নেই আজ কারো হাতে।
বিপ্লব থেকে দূরে এমন কী বামপন্থীরাও
বাজারের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে
গদীর জন্য সরে গেছে ডান দিকে।
হে মহান বিপ্লবী
এই পৃথিবীতে আপনি এখনো প্রাসঙ্গিক তা সত্বেও।
নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন-
'বিপ্লব' কখনো ' মানুষ' শব্দটার সঙ্গে একাকার
হয়ে যায় না,
মানুষকে ছাপিয়ে ওঠে সব সময়
কিন্তু কোনো কোনো মানুষ বিপ্লবকে অমর করে দিয়ে যায়
তারপরে নিষ্কলুষ কাহিনী হয়ে স্বপ্নবিহীন পৃথিবীতে অপ্রতিরোধ্য জীবন যাপন করে ,
আপনারই মতো!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম