আমরা তো চন্দ্রজাতি অভাবেও কাব্যে মাতি
দুঃখের পায়ে পায়ে দিনও কাটে খাতি-নাতি
গড় রাত আলো না মাঝেমাঝে জ্বলে বাতি
জামাকাপড় খানাদানা সবই ফালতু-পাতি।
সেই যেন কবের থেকে অনটন নিত্য সাথী
কখনো বৃষ্টি ভিজি কখনো বা রোদে তাতি
বাড়াবাড়ি রোদ হলে মাথায় শতচ্ছিন্ন ছাতি
সে ছাতির ছিদ্র কত!রোদ করে আতিযাতি
আমরা না একটু পৃথক যদিও দুঃখে তাতি
যা সহজ তাতেই মাতি মূল থেকে চন্দ্রজাতি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন