হল না এ জীবনে কোনো কিছু, দামী ঘর-গাড়ি
বেঁচে যাব পাই যদি এক টলটলে ছড়ার বাড়ি
সে বাড়ির মালিক হবেন বিরাট এক ছড়াকার
বাতায়ন দরজা সব হবে মজারু ছড়ার আকার
সহজিয়া হাওয়ার মতন বাড়িটায় ঢুকবে ছড়া
নিষেধ সেথা মিল আর ছন্দ ছাড়া অন্য পড়া
বাড়ির ভেতর বরষার জলের মতন ঝরবে ছড়া
আমার খাতা আর কলমে সে পড়বেই পড়বে ধরা
সে বাড়ির ছোট্ট সবুজ মাটির প্রাণে ফলবে ছড়া
দেওয়াল, উঠোন, বাগান সব কিছু তার ছড়ায় গড়া
বাড়িটা খুঁজে ফিরি রোজ সকাল-রাতে প্রাণেপণে
তবে তাকে খুঁজতে হয় নিজের ভেতর অন্য মনে
এখনো পাইনি খুঁজে তবু জোর দিয়ে চলছে খোঁজা
পেলেই ডাকব তোমায় ছোট্ট সোনা, বলছি সোজা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম