মৌলালি'র ও দিক থেকে হৈহৈ বাজারে
মহানগর দপ্তর পর্যন্ত এসে থামল মিছিলটা।
ভুল করেনি, এই অবধিই আসার কথা ছিল।
রাজ্য দপ্তর থেকে চকচকে সোনাপাড়া
অবধি কমরেড মিছিলের সামনে ছিলেন,
মিছিল থামার পর বোঝা গেল তিনি ক্লান্ত;
কিন্তু আগে তো এর চেয়েও বেশী দূরত্ব
হাঁটতেন অবলীলায়।
তাহলে ক্লান্তি কেন আজ?
আমি বুঝি এ রকম,
কমরেড!
ঘোর ধনতন্ত্রের মধ্য দিয়ে বাঁ দিক ধরে
একটা মিছিল টেনে বার করে আনা
কম কথা নয় আজকাল,
ক্লান্তি আসা স্বাভাবিক।
তবু বলছি, এত জেদ যার
পরের মিছিলটাও সে ঠিক বার করে
আনতে পারবে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম