কমরেড, বোঝানো যাবে না বলেকয়ে
এমন ভালোবাসি আমি আপনাকে
হৃদয়ের হুকুমে আপনার কথা লিখে ফেলি প্রায়ই
কবিতার ভেতরে রেখে দিই আপনাকে
কিন্তু সামনে প্রায় বোবা,
দেখাও তো হয় কম কম!
আমাদের মাঝখানে এত রাজনীতি, অবিরত মৌসুমী বায়ুপ্রবাহ, এত অভিশাপ আর উজ্জ্বল শাসন
এত কিছু 'না' এর পরেও মনে হয়
আপনার মধ্যেই জীবনের সব কিছু আমার
শুদ্ধ ও পবিত্র, অবাণিজ্যিক সমস্ত স্বপ্ন
আর আনন্দের শান্ত সম্যক মিলন
আপনিই আমার হৃদয়ের চূড়ান্ত ঠিকানা।
কমরেড, এক মাত্র
আপনার সঙ্গেই যথার্থ ভালোবাসা হয়েছে আমার
কিন্তু হয়নি তেমন করে যে ভাবে হলে ভেঙে যায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি