লম্বা মতো লোকটিকে দেখছেন? কমরেড থাকেন ঢাকুরিয়া
চাইলেই হ'তে পারতেন বড়, মেজ বা ছোট কোনো
চাকুরিয়া
কিন্তু উনি মোটেই চাকরিবাকরির চালু পথ দিয়ে
হাঁটেননি
সরকারি বা বেসরকারি চাকরি পাওয়ার জন্য বই
ঘাঁটেননি
তার বদলে সাম্যবাদী দলকেই দিয়েছেন নিজের পুরো জীবন
দলের কথাই উনি ভাবেন প্রতি দিন এবং প্রায়
সারাক্ষণ।
দলের জন্য উনি যে কারুর কাছে যে কোনো সময়ে
চান টাকা
বেশিরভাগই পায়ে হেঁটে, কখনো বা দলের দেওয়া
চার চাকা;
দলের জন্যই পাতেননি নিজের বড় সুখের একাম্ত
সংসার
দেখেন দলের স্বার্থ সব আগে, দলের সামনে নারী কী আবার!
এমনই মানুষ, সাম্যবাদী দলের নেতা যদিও একটু ঠোঁটকাটা
আফসোস! এমন কমরেডের পিছু হয়নি বেশি মিছিল- হাঁটা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শুভ জন্মদিন! 🎈
আনহার কবিতা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম