এই সব বেড়ালের জন্য অজস্র ছড়া লেখা যায় বড় ভালোবেসে
সানন্দে রচনা করা যায় অফুরন্ত, মায়াময় জাদু-গল্পকথা
আদুরে মার্জারকুল ভূগোলক বরাবর চিরকাল ছিল, আছে, থাকবে
ভালোবাসা দিয়ে এদের ঘিরে রাখাই আমাদের প্রথা।
আমরা মিলিয়ে যাব, এদের নিয়ে লিখবে আমাদের সন্ততিরাও
প্রজন্মের পর প্রজন্ম ছড়া-গল্পে ছড়িয়ে থাকবে বেড়াল হাজারো
একটু দুষ্টু, চোরা স্বভাব , সোহাগ প্রিয় এবং আরো কিছু বেশী
কি? সেটাই রহস্য, ব্যাখ্যাতীত, চিরকাল খুলে দেয় কল্পনার দ্বারও।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি