জীবন থেকে শেখ আনন্দ শুষে নিতে, কষ্টেও হাসা
কাঁটাগাছের আশেপাশেও থাক বিন্দু সবুজের আশা!
জীবন থেকে শেখ শান্ত, ধৈর্যশীল হতে, ক্ষমা করতে
কাঁটা গাছের ওপরেও বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়তে
আত্মরক্ষায় শুদ্ধ কৌশলের পথে চলা
থাকুক একটু আধটু নিষ্পাপ ছলাকলা।
জীবন থেকে শেখ শান্তির জন্য আজীবন যুদ্ধ করা
নতুন আঘাতের জন্য নিজেকে আরো মজবুত গড়া
শেখ মৃত্যুর কথা ভুলেও তার দিকে ক্রমশ এগনো
পাঠ শিখিয়ে দিয়ে যাক মানবিক বিচ্যুতি যে কোনো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি