তুমি কত দূর যাবে, কোথায়ই বা যাবে
বল, কেন তোমার এখন বেশি তাড়া?
নতুন বাড়িঘর খুঁজছ কি তুমি সজনী,
কেউ কী করল তোমাকেও বাড়িছাড়া?
এত জোরে হেঁটো না, কোথায় পৌঁছবে?
ভালো কিছু হ'বে না করে তাড়াতাড়ি!
হাতে সময় নিয়ে ভেবে ও চিন্তে কিনো
বা খুঁজে নিও নিজস্ব অথবা ভাড়াবাড়ি।
আরেকটা কথা ভেবে দেখো বন্ধু আমার
প্রত্যেকে আমরা এই দুনিয়ায় থাকি ভাড়া
বিনিময়ে টাকাপয়সা নয়, দিই অন্য কিছু
পরমায়ু দিই একটু একটু করে, নেই ছাড়া!
আমরা তো চিরকাল থাকতে আসিনি কেউ
জেনো আমাদের নিজস্ব কিছুই নেই এখানে
বাড়িওয়ালা এমন এক জন যিনি সতর্ক খুব
জানি না ভাড়ার চুক্তি রেখে দেন কোন স্থানে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম