ওপরে তাঁরা কবি,পূজারী সুন্দরের
শীলিত উপায়ে ঢাকা অসূয়া অন্তরের
ওপরে সদালাপ, মিষ্টি ব্যবহার আচ্ছা
ভেতরে এ ওকে বলেন, 'সাপের বাচ্চা'
ওপরে ভাবসাব, জমজমাটী হাসিমুখ
আড়ালে এ ওঁর কাব্যকে বলেন 'অসুখ'।
ওপরে মেশা ও মিশি, নিখুঁত শিষ্টাচার
যদিও ঈর্ষার ছুরি ভেতরে বাড়ায় ধার
বাইরে কবিতা নিয়ে শত ব্যাখ্যা ও কথা
গোপনে পারস্পরিক কালি ছেটান অযথা
ওপরে হাত মেলান, বলেন 'এগিয়ে যাও'
ভেতরে প্রচেষ্টা , জলে ফেলার বিশ বাঁও।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি