এখন পড়ছে রিমঝিম সমানে চলছে মেঘবেলা
চল, আমরাও মেঘেদের সাথে করে নিই খেলা
এস না, মেঘের ভেলায় চেপে আজ আমরা ভাসি!
আকাশের সুরেসুরে বেজে যাক খুশি আর হাসি
বর্ষার রিমঝিমে পুরো মিশে যাক হাসি আমাদের
চলে এস বন্ধুরা মেঘের ভেলায় উঠতে ইচ্ছে যাদের
অমনি বৃষ্টির বাড়িটাও ঘুরেফিরে দেখা হয়ে যাবে
সেও আমাদের সাথে মিলেমিশে বড্ড আনন্দ পাবে
জেনে নেব আজকেই আনন্দ বৃষ্টির সঠিক ঠিকানা
তারপর পাঠাতে ভালোবাসা-চিঠি থাকবে না মানা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম