খরগোশ আমি অ্যান্ডি নামের স্বভাবে বড়ই দুষ্টু
সুযোগ পেলেই দৌড় আর লাফ, নই মোটেই শিষ্টু!
রংটি আমার পুরোই সাদা, চোখ দুখানি লাল
প্রায় দিনই করে ফেলছি অসংখ্য গোলমাল।
সব কিছুই কাটিটাটি, মনের সুখে বড্ড চিবোই
চাদরে বড় বড় ফুটো করে মাকে দুশ্চিন্তায় ডুবোই
ঘুমটি বড় কম আমার আর পাতলাও সেই সঙ্গে
সারাটা দিন স্যান্ডি সমেত ভারি নাচনকোঁদন রঙ্গে!
দুই শশক আমরা সখী জন্ম থেকে সর্বদা এক সাথ
আমাদের মা এনেছে মাথায় দিয়ে ভালোবাসার হাত
বড় প্রিয় আমি মায়ের, মিস দুষ্টু পুষ্টু আমায় ডাকে
রাগ করে না মৌ-মা, আমি যতই জ্বালাই তাকে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম