কেউ বলে পাপ, কেউ রায় দেয় অপরাধ
ওইটুকু দাগ ছাড়া, জীবনটাই যে বরবাদ
দোষ কী এমন কথা, শনিগ্রহের জিনিস!
পাপ একটাও নেই, তেমন ব্যক্তি চিনিস?
মন রে,পাপের ভেতরেই এক পদ্ম ফোটে
দুনিয়ার যতেক ভ্রমর কমলের মধু লোটে!
তার পরেও পাপী-পাপী বলে বড় রব ওঠে
মানব হওয়ার দোষেই কেন বদনাম জোটে?
আমরা কিচ্ছুটি নই, সাদামাটা মানুষ মোটে
কখনো একা বাঁচি কখনো বা মরি জোটে!
তবু কত কথা ঘোরে সকলের মাথায়-ঠোঁটে
এমনিতে সোজা হাঁটি, কখনো বা কাত চোটে
বেদনার সাগর থেকেই বিষ আর অমিয় ওঠে
তাও এ জীবন থেকে কারা সব কুৎসা খোঁটে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম