মৌসম মৌসম হাওয়া, কখনো পাওয়া
হয় না আমার, পেলে উড়ে যাওয়া
বোধ করি, ছিল একরকম নিশ্চিত।
অন্য দিকে, মৌসম মৌসম হাওয়া
সব ঋতু এমন কী শীতকালেও খাওয়া
হয়ে গিয়েছে হায়, দেবলোকের রীত!
যদিও তার দ্বারা হয়নি আমার হিত
তবু দু' কান ভরে শুনি এই বায়ুর গীত।
এমন কী আমার ব্যক্তিগত দেবও
সব ব্যাপারে কড়া, তবু পাক্কা ক'ব
ছয় ঋতুতেই সেবন করেন এই হাওয়া!
আমি বলব না যে এই বাতাস বেহায়া
কেন হাওয়ার নামে মিছে কুৎসা গাওয়া
যখন বীর দেবগণও চেয়ে চেয়ে খাচ্ছে
এবং সব সময়েই ঘরে-পথে পেয়ে যাচ্ছে
রঙ্গোপসাগরের মৌসম মৌসম হাওয়া?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী